রাজশাহীতে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মধ্যে পদ্মার জলে বিসর্জন দেয়া হলো দেবী দুর্গার প্রতিমা। সিঁদুরে রাঙা মুখে উৎসবের আনন্দ, চোখে বিদায়ের অশ্রু। কয়েক দিনের পূজা-অর্চনা, বরণ আর সিঁদুর খেলার পর প্রিয় দেবীকে বিদায় জানালেন ভক্তরা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে রাজশাহীর বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার শেষে নগরীর ফুতকিপাড়া পদ্মার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। বিদায়বেলায় ভক্তদের প্রার্থনা- অশুভ শক্তির বিনাশ হোক, পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক শান্তি ও কল্যাণ।সকালে নগরীর বিভিন্ন পূ...