মেয়েটি নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী যুবক শুভর সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক। প্রেমিকের বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু ভালোবাসার সেই বিশ্বাস যে এমন ভয়াবহ নির্যাতনের ফাঁদে নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করেনি সে। প্রেমিকের ডাকে বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি। নির্যাতনের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত ভয়ে নিজের বাড়িতেও ফিরতে পারেনি সে। রাত কাটাতে হয়েছে অন্য গ্রামের এক সহপাঠীর বাড়ির বারান্দায়। ১৩ নভেম্বর রাতে নির্মম এই পাশবিকতার ঘটন...