তপ্ত
কড়াইয়ে কি আমরা জীবনের
স্পন্দন কল্পনা করতে পারি? কিন্তু
প্রাণের ক্ষেত্রে পৃথিবীতে হয়েছিল সেটাই। লিখেছেন শুভ রহমান
আজ থেকে প্রায় ৩৫০
কোটি বছর আগের পৃথিবী
কেমন ছিল, তা কল্পনা
করাও সাধারণ মানুষের পক্ষে কঠিন। চারদিকে ফুটন্ত লাভার স্রোত, আকাশে বিষাক্ত গ্যাসের মেঘ, বাতাসে কোনো
মুক্ত অক্সিজেন নেই এবং সমুদ্রগুলো
পূর্ণ ছিল তপ্ত লোহা
ও সিলিকায়। চরম উত্তাপ আর
অগ্ন্যুৎপাতের এমন নরকতুল্য পরিবেশেও
যে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল এবং আদিম
অণুজীবরা চমৎকারভাবে টিকে ছিল— তার
এক অবিস্মরণীয় ও অকা...