আজ বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরতে ২০১৩ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ’। বিশ্বে এখনো প্রায় ৩৪০ কোটি মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে নারী ও মেয়েদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে টয়লেটের সম্পর্ক তুলে ধরছে এবারের আয়োজন। তবে পৃথিবীতে এমন সব টয়লেট আছে, যেগুলোর কথা শুনলে চোখ কপালে উঠতে পারে। কোথাও স্বচ্ছ কাচের দেয়ালঘেরা টয়লেট, কোথাও আবার মহাকাশচারীদের মলমূত্র সামলাতে হয় বিশেষ প্রযুক্তিত...