দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা বাস্তবায়নেও কাজ চলছে।
গতকাল সোমবার বিকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলছিলেন তিনি।
শিক্ষামন্ত্রী বললেন, ‘অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কিং ও ওভার-মার্কিংয়ের মতো অসংগতি...