চট্টগ্রামের চন্দনপুরার বাসিন্দা আসাদুর রহমান আসাদ। জাতীয় দলে ফুটবল খেলেছেন ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত। খেলতেন মিডফিল্ড পজিশনে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্রে খেলেছেন বেশ কয়েকবছর। নেপাল এবং শ্রীলঙ্কার জাতীয় দলের বিরুদ্ধে তার একাধিক গোল রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কোচ হিসেবে কাজ করছেন। একই সঙ্গে আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রশিক্ষক তিনি। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। মেসির ভীষণ ভক্ত আসাদ। বললেন, ‘মেসি যেন প্রতিদি...