বিশিষ্ট নাগরিক কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসা গবেষক এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।আজ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে সিনেট সদস্যদের সম্মতিক্রমে সদস্য মনোনীত হন তিনি।প্রথমে অধ্যাপক ডোনারকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার দাবি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। তার এই প্রস্তাবে সমর্থন জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব...