ভোলা সদর উপজেলার বাপ্তা চরনোয়াবাদ এলাকা থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের গুইসাপটি। বন বিভাগের দাবি, উদ্ধার হওয়া প্রাণীটি বিলুপ্তপ্রায় ‘মনিটর লিজার্ড’ প্রজাতির গুইসাপ। স্থানীয়দের ভাষ্য, প্রায় এক সপ্তাহ আগে ওই এলাকার এক ব্যক্তির একটি ছাগলের বাচ্চা যায় হারিয়ে। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি সেটির সন্ধান। বৃহস্পতিবার সকালে তার আরও একটি ছাগলের বাচ্চা নিখোঁজ হলে খুঁজতে বের হন তি...