বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হিন্দু-মুসলিমের ভ্রাতৃত্বের সম্পর্ক সব সময়ই ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ সম্পর্ক কিছুটা নষ্ট হয়েছে। এখন জামায়াত সেই সম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।গতকাল শুক্রবার রাতে নিজ বাসভবনে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধরতে ধরতে যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়...