সৌদি আরবে সাম্প্রতিক সময়ের বিমান হামলাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় নেওয়া আগের সিদ্ধান্ত ও সময়সূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।আজ বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন...