বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। তিনি আগামীর সময়কে বলেছেন, ‘তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতার প্রাথমিক উপাদান পেয়েছেন।’ মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে...