কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়াসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিনজন হলেন বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া, তার ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুতের স্ত্রী অগ্নি বড়ুয়া।এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাজীর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীত...