চারিদিকে গাছগাছালির সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর ছায়ায় ঘেরা শান্ত পরিবেশ। হঠাৎ করেই সবুজ বনের নীরবতা ভেঙে গাছের মগডাল থেকে নেমে এলো একদল চঞ্চল প্রাণী। পিঠের দিকে বাঁকানো ছোট লেজ আর হালকা সোনালি-বাদামি পশমে ঢাকা শরীর। নাম উল্টোলেজি বানর। বিরল এই প্রাণীর স্বাভাবিক বিচরণে প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন এই বিপন্ন প্রজাতি।আজ মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মেলে এই দুর্লভ বানরের দলের। উল্টোলেজি বানরের ইংরেজি...