বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ৭ সেন্টিমিটার ওপরে।পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, ভারতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি আর উজানের ঢলের কারণে বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন...