দিনে চার ঘণ্টা বিদ্যুৎ, বাকি সময় জেনারেটর— এভাবেই চলছে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজ। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে ৩০ নভেম্বরের মধ্যে ৩০ কোটির বেশি বই ছাপার লক্ষ্য থাকলেও লোডশেডিংয়ে তা ব্যাহত হচ্ছে চরমভাবে। যদিও এটি সরকারের অগ্রাধিকার কাজ। বাধ্য হয়ে বড় প্রেসগুলো জেনারেটর চালিয়ে কোনোমতে কাজ চালালেও দিনে গড়ে ৯০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে জ্বালানিতে। কখনো বিদ্যুৎ, কখনো জেনারেটর— এভাবে বারবার মেশিন বন্ধ ও চালু করায় নষ্ট হচ্ছে কাগজ। বাতিল হচ্ছে ছাপা...