বিদ্যুৎব্যবস্থাকে
আধুনিক ও গ্রাহকবান্ধব করতে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসানো শুরু করেছে ঢাকা পাওয়ার
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। কিন্তু নতুন মিটার স্বস্তি আনার বদলে অনেক
গ্রাহকের কাছে হয়ে উঠেছে ভোগান্তির কারণ। রিচার্জে বিভিন্ন ধরনের চার্জ কেটে নেওয়া,
সার্ভার জটিলতায় টাকা দিয়েও ব্যালেন্স না পাওয়া, মিটার লক হয়ে গেলে দ্রুত কারিগরি সহায়তা
না মেলা এবং ব্যালেন্স শেষ হলেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ রয়েছে। এসব নিয়ে
ক্ষুব্ধ নাগরিকদের একাংশ এরই মধ্যে মিটার স্থাপন বন্ধের দাবিতে আন্দ...