জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। স্থানীয়রা বলছেন, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মারা গেছেন নিপু মিয়া (৩৪)। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার গামারা বিলে ঘটে এ ঘটনা।আজ সোমবার দুপুরে কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল...