জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে; যাতে সেবা নিয়ে কারও কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে। সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী হিসেবে গড়ে তুলতে চান। তিনি...