রংপুরে বদরগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায়। নিহত ব্যক্তির নাম মো. মোসলেম মণ্ডল ডাবরা (৪৩)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের কাছিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নিহত মোসলেম মণ্ডল নিজ বাড়িতে পরিত্যক্ত টিনের ঘরের চালে হাত দেন, সেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে নিহত হন। নিহত মোসলেম মণ্ডলের দুই স্ত্রী তিন সন্তান রয়েছে। রাধানগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বললেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা লাশ দাফনের জন্য ব্যবস...