নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৩০ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য ছিল। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে এক বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।আটক শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সিংলাব চৌরাস্তা এলাকা থেকে এক...