বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনার হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।আজ রবিবার সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে।মন্ত্রীর ভাষ্য, বর্তমানে মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সে...