‘আমার মনে হয় কিয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’— আজ বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। তার এই বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে উপজেলার সাংবাদিক মহলে। ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও।
তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার জানান, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংব...