ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব। চার বছর পরপর এই মহাযজ্ঞকে ঘিরে বাংলাদেশের লাখো দর্শকের রাতজাগা, উচ্ছ্বাস আর আবেগের কোনো শেষ থাকে না। কিন্তু এবারের বিশ্বকাপে সেই আনন্দের বড় অংশই যেন পরিণত হয়েছে বিরক্তি আর ক্ষোভে। কারণ, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)— যারা বিশ্বকাপ সম্প্রচারের মূল স্ব...