Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিটিভিতে খেলা দেখতে বসে যন্ত্রণা দেখছেন দর্শকরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:০৩
বিটিভিতে খেলা দেখতে বসে যন্ত্রণা দেখছেন দর্শকরা

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব। চার বছর পরপর এই মহাযজ্ঞকে ঘিরে বাংলাদেশের লাখো দর্শকের রাতজাগা, উচ্ছ্বাস আর আবেগের কোনো শেষ থাকে না। কিন্তু এবারের বিশ্বকাপে সেই আনন্দের বড় অংশই যেন পরিণত হয়েছে বিরক্তি আর ক্ষোভে। কারণ, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)— যারা বিশ্বকাপ সম্প্রচারের মূল স্বত্ব কিনেছে— তাদের পর্দায় খেলা দেখা হয়ে উঠেছে এক দুর্বিষহ অভিজ্ঞতা।

খেলা শুরুর বাঁশি বাজতেই বিটিভির পর্দায় শুরু হয় আরেক যুদ্ধ। পর্দা জুড়ে ঝিরঝিরে ছবি, সিগন্যালের ওঠানামা, শব্দ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার অভিযোগ করছেন দেশের বিভিন্ন স্থানের দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। কেউ লিখছেন, ‘গোল হলো কি না, বুঝতেই পারলাম না’; কেউ আবার ব্যঙ্গ করে বলছেন, ‘বিশ্বকাপের সঙ্গে বিটিভি বোনাস হিসেবে তুষারপাতও দেখাচ্ছে।’

অথচ এই বিটিভিই বিশ্বকাপ সম্প্রচারের মূল স্বত্ব পেয়েছে। অর্থাৎ দেশের সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজলভ্য সম্প্রচার নিশ্চিত করার দায়িত্ব ছিল তাদের ওপর। কিন্তু অভিযোগ উঠেছে, সেই স্বত্বের একটি অংশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি  করা হয়েছে। যারা শুধু অপারেটর বা বেসরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা দেখছেন, তারা তুলনামূলক ভালো মানের সম্প্রচার পাচ্ছেন। অথচ যেসব দর্শক বিটিভির ওপর ভরসা করে বিনামূল্যের সম্প্রচার দেখছেন, তাদের অনেকের কাছেই বিশ্বকাপ উপভোগ করা হয়ে উঠেছে যন্ত্রণাদায়ক।

প্রশ্ন উঠছে— রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের মূল দায়িত্ব কী? শুধু স্বত্ব কিনে ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করা, নাকি দেশের সাধারণ দর্শকদের মানসম্মত সেবা দেওয়া? শুধু অপারেটররা বেসরকারি টিভি চ্যানেল থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে রাষ্ট্রীয় চ্যানেলকে চাপের মুখে রাখছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিটিভি।

দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনো বিটিভির ওপর নির্ভরশীল। সবাই তো আর স্মার্ট টেলিভিশন, উচ্চগতির ইন্টারনেট কিংবা বেসরকারি পে-টিভি সেবার নাগাল পান না। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে বিটিভিই বড় টুর্নামেন্ট দেখার প্রধান ভরসা। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের সম্প্রচার যদি বারবার ব্যাহত হয়, তা হলে তা শুধু প্রযুক্তিগত ব্যর্থতাই নয়; এটি দর্শকদের প্রতি দায়িত্ব পালনে অবহেলারও প্রশ্ন তোলে।

কেন এমন হচ্ছে, সে বিষয়ে জানতে কথা হয় বিটিভির প্রধান বার্তা সম্পাদক কামরুল ইসলামের সঙ্গে। তিনি আগামীর সময়কে বললেন, ‘এটি কারিগরি দিক। প্রকৌশল বিভাগের কর্মকর্তারা কারিগরি সমস্যা হচ্ছে কি না, তা ভালো বলতে পারবেন।’ তবে প্রকৌশল বিভাগে যোগাযোগ করে কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

দর্শকরা বলছেন, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়; এটি কোটি মানুষের আবেগের অংশ। সেই আবেগের সঙ্গে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও জবাবদিহির প্রশ্ন জড়িয়ে যায়, তখন বিষয়টি আর নিছক প্রযুক্তিগত ত্রুটি হিসেবে দেখার সুযোগ থাকে না। বিটিভি যদি সত্যিই জনগণের টাকায় পরিচালিত একটি গণমাধ্যম হয়ে থাকে, তাহলে তাদের কাছে দর্শকদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি। বিশ্বকাপের স্বত্ব কিনে তা থেকে আয় করার সুযোগ তৈরি করা দোষের কিছু নয়; কিন্তু সেই আয় নিশ্চিত করতে গিয়ে যদি নিজেদের দর্শককেই নিম্নমানের সেবা দেওয়া হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না।

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল বলছিলেন, ‘আমাদের কোনো টেলিভিশন টাকা দেয় না, আমরা কোনো একটি চ্যানেল ইচ্ছা করে খারাপ করে রাখব। আমাদের টাকা দেন গ্রাহক। তাই গ্রাহককে সেবা দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব।’

খেলা শুরুর সময় সমস্যা হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, এটি অনেকটা কারিগরি আলোচনা। সারা দিন বিটিভি চলে ‘সি’ ব্যান্ডে। কিন্তু খেলা দেখাতে হয় ‘কে’ ব্যান্ডে। এটা অবশ্য পাইরেসি ঠেকানোর জন্য ফিফার নির্দেশ। ‘সি’ থেকে ‘কে’ ব্যান্ডে যেতে যে কয়েক মিনিট সময় লাগে ওই সময়টাতেই সমস্যা হতে পারে— যোগ করলেন সাইফুল হোসেন।

বিটিভিবিশ্বকাপবিটিভিতে ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    advertiseadvertise