সমুদ্রের ঢেউয়ে ভাসছে একের পর এক প্রতিমা। ঢাকের বাদ্য আর ‘মা দুর্গা কি জয়’ স্লোগানে মুখর চারপাশ। কারও চোখে জল, কেউ আবার আনন্দে মাতোয়ারা। দেবী দুর্গার বিদায়ে সনাতন ধর্মাবলম্বীদের মনে বিষাদ, আর সেই বিদায়ের উৎসবে শামিল হয়েছেন অন্য ধর্মের মানুষ ও পর্যটকেরা।আজ বুধবার বিজয়া দশমীর বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট পরিণত হয় সম্প্রীতির এক বিশাল মিলনমেলায়। শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন ঘিরে সৈকতে মানুষের ঢল নামে। কক্সবাজার জেলা ছাড়াও পার্বত্য বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে প্রতিমা নিয়ে...