অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। তাই এই পেসারকে সামনে থেকে দেখা হয়নি বিগ ব্যাশ টিম ম্যানেজমেন্টদের। তবুও আগেই যা দেখার দেখে নেওয়া হয়েছিল। তাই বিগ ব্যাশের নতুন মৌসুম শুরুর আগে নাহিদ রানাকে পেতে লাইন লেগেছে দলগুলোর। নাহিদ রানাকে পেতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস। তবে বিসিবি নাহিদকে এখনই কোনো এনওসি দিতে আগ্রহী না। বিগ ব্যাশ লিগ হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে বাংলাদেশের। এজন্য তাড়াহুড়ো কর...