রাজশাহী রেলওয়ে
স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের জেরে স্টেশনে
ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার রাত ১২টা থেকে দেড়টা
পর্যন্ত কয়েক দফায় স্টেশনের কাচের জানালা, ডাস্টবিন, দোকানপাট, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ, সাইনবোর্ড ও সিসিটিভি
ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে রেলওয়ে নিরাপত্তা
বাহিনীর (আরএনবি) চার সদস্যকে।
মারধরের শিকার
আইয়ুব আলী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে
রাজশাহী মেডি...