দীর্ঘ প্রতীক্ষা আর নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি মিলেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এ অনুমোদন দিয়েছে। তাই আগামী রবিবার থেকে প্রথমবারের মতো এই বিক্রিয়া শুরুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যাওয়ার বড় ধরনের অগ্রগতি এটি, যাকে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’।
বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান আগামীর সময়কে জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই...