বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন বাংলাদেশিরা। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে।শনিবার (২৪ অক্টোবর) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধ কর...