কারখানা আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্বাসন (বিএমআরই) প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করতে আরও প্রায় এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড। প্রকল্পের জন্য কিছু যন্ত্রপাতি আমদানিতে আংশিক ঋণপত্র (এলসি) খুললেও বাকি যন্ত্রপাতির এলসি এখনো খুলতে পারেনি কোম্পানিটি। তাই প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে ঋণদাতা প্রতিষ্ঠান খুঁজছে প্রতিষ্ঠানটি।আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটি জানিয়েছে, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত প...