সরকারের নানামুখি উদ্যোগের ফলে সৌর বিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।’ আজ বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত জানান, সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে দলের যশোর জেলা কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্...