সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি নাটকীয় ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে— ‘সাভার আশুলিয়া এলাকায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা’। ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি প্রচার করে সাভার-আশুলিয়ার সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ভিডিওটিতে প্রদর্শিত ঘটনাটি সাভার বা আশুলিয়ার কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্র...