নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির একটি ইউনিয়ন কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ৫ নম্বর চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ আগুন লাগে। এতে কার্যালয় ও ভেতরের আসবাব পুড়ে গেছে।স্থানীয়রা জানালেন, মঙ্গলবার সন্ধ্যায় চিরাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। ওই কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ইউনিয়নের বামনগাঁও এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘ...