পরিবেশবান্ধব কেনাকাটার বিকল্প হিসেবে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এসব ব্যাগ সম্পূর্ণ পচে মাটির সঙ্গে মিশে যায় এবং ক্ষতিকর কোনো অবশিষ্টাংশ রেখে যায় না।আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি। ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআ...