রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘বি-২’ ধাপের ফিজিক্যাল টেস্টসহ (ভৌত পরীক্ষা) প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার অগ্রগতি ও ফলাফলসংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে প্রথম ইউনিটটি ‘সি’ পর্যায়ে প্রবেশ করবে।প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী ২৫ অক্টোবরের দিকে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রাথমিক কার্যক্রম শুরু করা...