রংপুরের কাউনিয়ার টেপামধুপুরে নিভৃতপল্লির গ্রামীণ সড়কের ধারে, ক্ষেতের আইলে, বাড়ির আঙিনায় কিংবা অনাবাদি পতিত জমিতে ব্যাপকভাবে তেজপাতা চাষ করা হয়েছে। এখন তেজপাতা হয়ে উঠেছে গ্রামের অনেক কৃষকের বাড়তি আয়ের উৎস। ইতোমধ্যে এলাকাটি তেজপাতার গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে তেজপাতা চাষে সুদিন ফিরেছে।সরেজমিন দেখা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের যেদিকে চোখ যায়, সেদিকেই দেখা মেলে তেজপাতার গাছ। বাড়ির আঙিনা থেকে শুরু করে ক্ষেতের আইল ও অনাবাদি পতিত...