বর্তমান সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি জানান, বাহাত্তরের সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে পাহাড়ের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হতে হবে।আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপির তিন পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই : সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা তুলে ধরেন।বক্ত...