নাটোরের গুরুদাসপুরে
বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শ্যালো ইঞ্জিনচালিত টেম্পোর তিন যাত্রী। গতকাল শনিবার
সকালে উপজেলার নয়াবাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা। একই দিনে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের
ধাক্কায় প্রাণ গেছে স্কুলছাত্র ও এক পথচারীর।
পুলিশের ভাষ্য, ঢাকা
থেকে ছেড়ে আসা একটি বাস নাটোরের দিকে যাচ্ছিল। নয়াবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে
আসা একটি টেম্পোর সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় টেম্পোর সামনের অংশ।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চ...