দীর্ঘদিন ধরে আস্থার সংকট, অনিয়মের অভিযোগ এবং ভালো কোম্পানির অনাগ্রহে দেশের শেয়ারবাজার যেন সম্ভাবনার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। এমন বাস্তবতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে এসেছে পরিবর্তন। দায়িত্ব নিয়েই নতুন চেয়ারম্যান মাসুদ খান ঘোষণা দিয়েছেন একটি বিস্তৃত সংস্কার কর্...