সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে না পড়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।পুলিশ জানায়, শুক্রবার ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা কাপড়জাতীয় দাহ্য বস্তু ব্যবহার করে বাসার সামনের প্রধান ফটকে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে হুমায়ুন কবিরও সেখানে অবস্থান করেন।ঘটনার সত্...