দিনের পর দিন তীব্র গ্যাস সংকটে ত্যক্ত-বিরক্ত রাজধানীর
দনিয়া এলাকার বাসিন্দা দিলরুবা আক্তার। বাধ্য হয়ে কিনেছেন বৈদ্যুতিক চুলা, সঙ্গে আছে
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। মাঝেমধ্যে এলপিজির দাম অস্বাভাবিক বেড়ে গেলে কিংবা
বিদ্যুৎ না থাকলে ছাদে গিয়ে লাকড়ির চুলায় রান্না করতে হয় তাকে। এত ঝক্কি-ঝামেলা আর
বাড়তি ব্যয়ের পরও প্রতি মাসে ঠিকই তিতাসের নির্ধারিত বিল পরিশোধ করতে হচ্ছে।
দিলরুবার মতো এমন ভুক্তভোগী অসংখ্য। এর মধ্যে আবার
যাদের বাড়তি ব্যয়ের সামর্থ্য নেই, তাদের কখনো গভীর রাতে, আবার কখনো কোন...