সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দাড়িয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন অপূর্ব বাড়ৈ (২১) ও দুর্জয় সরকার (২১)। তারা দুজনই দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত পৌনে ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্র...