ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা সংযোগস্থলে সলিমগঞ্জ বাজার সংলগ্ন জয়নগর–আকানগর এলাকার তিতাস নদীর ওপর নির্মিত ঝুঁকিতে পড়েছে একটি সেতু। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বালুবাহী বাল্কহেডের ধাক্কা ও ঘর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর একাধিক পিলার। কোথাও কোথাও পিলারের ঢালাই ভেঙে বের হয়ে গেছে রড। এতে সে...