পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বসতবাড়িতে
অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রদলের পঁাচ নেতাকর্মী।
গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া এলাকায়
দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানালেন, আহতরা হলেন মিজান খাঁ
(২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) এবং রবিউল ইসলাম (২৬)। আহতদের প্রথমে
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পা...