কক্সবাজারের চকরিয়ায় রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মোহাম্মদ মানিককে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে রুমার মরদেহ বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রাখেন মানিক।বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত রুমা আক্তার ওই এলাকার বাহাদুর আলমের মেয়ে এবং মোহাম্মদ মানিকের স...