নতুন গানে কণ্ঠ দিলেন বালাম ও কোনাল। এর শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’। এটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনায় শওকত আলী ইমন।
ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি নিয়ে আসিফ ইকবাল বলেছেন, ‘আমরা ভাবি, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো মুখে বলে ফেলা। আসলে সবচেয়ে বড় প্রমাণ হলো সেটাই, যেটা না বলেও ধরা পড়ে যায়— ঘুম না আসা রাতে, কাজে মন না বসা দিনে। মানুষের কাছে লুকানো যায়, নিজের রাতের কাছে যায় না। এমনটাই এই গানে তুলে ধরেছি।’
আরও পড়ুন...