ব্যাংক খাতের ঝুঁকি প্রশমন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে
‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬’ আয়োজন করেছে সিটিজেনস
ব্যাংক। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান।
সভাপতিত্ব করেন সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। রিসোর্স
পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ, মোহাম্মদ
আবদুর রব এবং অতিরিক্ত পরিচালক সিদ্...