বার্লিনে প্রাইড উৎসবের ভেতর মিনিভ্যান উঠিয়ে দিয়ে হামলার অভিযোগে সন্দেহভাজন যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছে। জার্মান পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার ২১ বছর বয়সী এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ইসলামপন্থী উগ্রবাদে জড়িত থাকার আগের রেকর্ড ছিল। এর এক দিন আগে বার্লিনে প্রাইড উৎসবে হামলার ঘটনায় একজন নিহত হন।বার্লিন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত শনিবারের হামলার সন্দেহভাজনকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে বার্লিনের পশ্চিমাঞ্চলীয় স্পানডাউ এলাকার একটি বাগান কমপ্লেক্সে শনাক্ত করা হয়।পুলিশ...