জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে
ফেরত চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ৯
ফুটবলার হলেন— সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল
আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন। তারা আসিয়ান কাপের জন্য জাতীয় দলের
ক্যাম্পে আছেন।
রবিবার বাফুফের ফুটবল লিগ কমিটি ঘোষণা
দেয়, ১৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ
শুরু হবে। যদিও ক্লাবগুলোর দাবি ছিল লিগ পেছানোর। ৯ জন খেলোয়াড়কে জাতীয় দলের ক্য...