টানা নয় দিন বাথটাবে আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে গেছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৮২ বছর বয়সী জোয়ান রিভেট। ৯ দিন পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর এনডিটিভির। নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যের ক্লাইড শহরে নিজ বাড়িতে অন্যদিনের মতো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন রিভেট। হঠাৎ বাথরুমে পা পিছলে তিনি উল্টো হয়ে বাথটাবের মধ্যে পড়ে যান। তার ওপর ভেঙে পড়ে শাওয়ারের পর্দা ও রড। দ্রুতই তিনি বুঝতে পারেন, আঘাতের কারণে বাথটাবে আটকে গেছেন তিনি। ২০২৩ সালে স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন জোয়ান রিভে...